Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

BN DESK
04 September 2026, 04:02 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সুলতান নাছিম (২৯) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সুলতান নাছিম উপজেলার পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও  ব্যানারে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ৬ শিক্ষকসহ ৮১ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার