Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে মাদকসেবী গ্রেফতার

BN DESK
07 May 2026, 04:30 AM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বাড়ির উঠানে বসে মাদক দ্রব্য সেবনের অভিযোগে শফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার (৬ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শফিকুল ইসলাম উপজেলার কালারপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের মংলা প্রামানিকের ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির উঠান থেকে গাঁজাসহ আটক করে।

মামলা সূত্রে জানা যায়, কৃষক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য সেবন করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ির উঠানে বসে গাঁজা সেবন করতে থাকে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করে।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শফিকুল ইসলামকে গাঁজাসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে মাদকসেবী গ্রেফতার

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার