Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে মাদকের আস্তানায় পুলিশের অভিযানে দুই ভাইসহ গ্রেফতার ৬

BN DESK
04 September 2026, 05:24 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়িতে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা থেকে দুই ভাইসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩), উজ্জল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯), শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা আসর বসিয়ে মাদকসেবন ও বেচাকেনা করে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে বাহাদুর আলীর বাড়িতে মাদকসেবী ও কারবারিরা আসর বসায়। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে মাদকের আস্তানায় পুলিশের অভিযানে দুই ভাইসহ গ্রেফতার ৬

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার