Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে রেশন কার্ড করে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

BN DESK
04 September 2026, 01:49 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগে টুটুল সরকার টিটু (৪৫) নামে এক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভুক্তোভোগী ওই গৃহবধূ বাদি হয়ে টুটুল সরকারের বিরুদ্ধে ধুনট থানায় এই মামলা দায়ের করেন। টুটুল সরকার টিটু উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দুদু সরকারের ছেলে। সে পিকআপ চালক।

মামলা সূত্রে জানা যায়, টুটুল সরকার টিটু প্রতিবেশী ওই গৃহবধূকে সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে সম্পর্ক গড়ে তোলে। অবশেষে গত ২৫ জানুয়ারি দুপুরে টিটু রেশন কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে উপজেলা পরিষদের নিয়ে আসে।

দিনভর গৃহবধূকে অপেক্ষা করান টিটু। কিন্তু রেশন কার্ডের অফিসার না থাকায় কাজ হলো না বলে টিটু ওই গৃহবধূকে স্বামীর বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির অদূরে সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে ভুট্টাক্ষেতের ভেতর নিয়ে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুন অর রশিদ সরদার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে রেশন কার্ড করে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার