Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষার্থী গ্রেফতার

BN DESK
08 February 2026, 07:08 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক শিক্ষার্থীকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে তাকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। কিশোর আসামি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হটিয়ারপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাতলা গ্রামের অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী শিশুর বাড়ি পাশাপাশি। ওই কিশোর ২৭ জানুয়ারী বিকেল ৫টায় শিশুটিকে কৌশলে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

তখন অবস্থা বেগতিক ভেবে ওই কিশোর কলা বাগানের ভেতর শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন এ বিষয়টি টের পেয়ে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।

তবে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় ৩০ জানুয়ারী ওই শিশুর বাবা বাদি হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, মামলাটি সর্বোচ্চ গুরত্ব সহকারে অধিকতর তদন্ত করা হচ্ছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষার্থী গ্রেফতার

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার