Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার

BN DESK
08 April 2026, 04:42 AM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার থেকে মাদককারবারি সাব্বির আহম্মেদ (৩২) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

সে ধুন্দার গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার