Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে দুই মাদককারবারিসহ গ্রেফতার সাত

BN DESK
04 September 2026, 03:06 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই মাদককারবারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানা যায়, গতকাল সোমবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের চক্রামপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সুজন (৩৫) ও বায়জিদ (৩৮) নামে দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়।

তারা দুজনই চক্রামপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে আদালতের পরোয়ানার ভিত্তিতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়াকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ফারুক হোসেন, আব্দুল মজিদ, বুলবুল হোসেন, আব্দুল হান্নান ও মোকলেছার রহমানকে গ্রেফতার করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দুই মাদককারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো  হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে দুই মাদককারবারিসহ গ্রেফতার সাত

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার