Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন ও জরিমানা

BN DESK
04 September 2026, 03:54 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে জ্বালানি তেলের মজুদ, বিক্রি ও ব্যবস্থাপনা স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার নেতৃত্বে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে জ্বালানি তেলের মজুদ, বিক্রি ও ব্যবস্থাপনা মনিটরিং করা হয়। এসময় ফিলিং স্টেশন মালিকদের জ্বালানি তেলের মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ, গ্রাহকদের কাছে বিক্রির রশিদ প্রদান, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করা এবং সরকার নির্ধারিত সীমা মেনে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।

এতথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, প্রত্যেক ব্যবসায়ীর আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।

অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে উপজেলার হাটকড়ই বাজারে লাইসেন্স ব্যতিত ডিজেল মজুদের অপরাধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী মেসার্স প্রদীপ ট্রেডার্সের স্বত্বাধিকারীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন ও জরিমানা

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার