Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি যুবক গ্রেফতার

BN DESK
02 September 2026, 11:19 AM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকির অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন জোহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনটিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল নিচ্ছিলেন। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহের নির্দেশ দেন।

এছাড়াও তিনি ফিলিং স্টেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করে কিভাবে তেল বিতরণ করা হচ্ছে, কতটুকু মজুত রয়েছে এসব বিষয়ে স্টেশনের ম্যানেজারের নিকট বিভিন্ন তথ্য জানতে চান এবং তদারকির ভান করেন। একপর্যায়ে তার কথাবার্তা অসংলগ্ন ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মুকিত পার্থকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি যুবক গ্রেফতার

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার