Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন

BN DESK
04 September 2026, 03:40 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া তিনতলা মসজিদের তৃতীয় তলার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) ইফতারের আগে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু এবং খানকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশা প্রমুখ।

উল্লেখ্য, মসজিদের তৃতীয় তলার ছাদ নির্মাণ কাজের জন্য মোশারফ হোসেন এমপি ব্যক্তিগতভাবে ৫৫০ বস্তা সিমেন্ট প্রদান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার