Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসবে নামবে লাখো মানুষের ঢল, থাকবে চার স্তরের নিরাপত্তা

BN DESK
13 May 2026, 05:29 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (১৪ মে) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈশাখী উৎসব শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে প্রতি বছর এই দিনে মহাস্থানগড়ে লাখো মানুষের ঢল নামবে।  উৎসব উপলক্ষে ইতিমধ্যে ফকির-সন্ন্যাসীরা মহাস্থানগড়ে আসতে শুরু করেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা, থাকবে চার স্তরের নিরাপত্তা। দায়িত্ব পালন করবে সাড়ে ৫শ’ পুলিশ। এছাড়াও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন র‌্যাব সদস্যরাও।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, মহাস্থানগড়ে বৈশাখী উৎসবে লাখো মানুষ যোগ দিতে পারেন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। সেইসাথে ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, মহাস্থানগড়ে মাদকসেবন ও বিক্রি করতে দেওয়া হবে না। মাদক সেবন ও বিক্রি বন্ধে আগে থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, মহাস্থানগড় একটি পুণ্যভূমি। এর পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এদিন কোন প্রকার গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করতে দেওয়া হবে না। তিনি বলেন, পুলিশসুপারের নির্দেশে আমরা মহাস্থানগড় এবং মাজার এলাকায় সকল প্রকার অনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। মহাস্থান মাজার ও মসজিদ এলাকায় শুধু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কিছু করতে দেওয়া হবে না।

এদিকে স্থানীয়রা বলেন, প্রতি বছরের মতো এবারও আবহাওয়া অনুকূলে থাকলে জমজমাট উৎসব উদযাপিত হবে। তাদের আশা বৈশাখী উৎসবের দিনটিতে এখানে এবারও লাখো মানুষের ঢল নামবে। অনেক দোকানপাট বসবে। কটকটিসহ বিভিন্ন পণ্য বেচা-কেনা বাড়বে। বাউল, ফকির দরবেশ আর সন্ন্যাসীরা সারাদিন-রাত মারুফতি জারি-সারি গানে মগ্ন থাকবেন। তবে স্থানীয়দের আশা এবার মাদকমুক্ত পরিবেশে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসবে নামবে লাখো মানুষের ঢল, থাকবে চার স্তরের নিরাপত্তা

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার