Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে বিভাগের বিভাগীয় কমিশনার ও ডিআইজি‘র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

BN DESK
04 September 2026, 02:00 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন (পিপিএম), শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৭৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি মনিটরিং টিম পর্যায়ক্রমে কেন্দ্রগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে বিভাগের বিভাগীয় কমিশনার ও ডিআইজি‘র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার