Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে অটোভ্যান আটকিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

BN DESK
04 September 2026, 04:40 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে মহাসড়কে অটোভ্যানের গতিরোধ করে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর পৌঁনে ৬টার দিকে মাঝিড়া দক্ষিণ পাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে শিপন (২৮) এদবং বগুড়া সদর উপজেলার দক্ষিণ গোদারপাড়া এলাকার  আশরাফুল হক নিলুর ছেলে সোহাগ (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার সাজাপুর চকপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে শরিফুল ইসলাম (২২) ও  তার চাচা মোতালেব (৫০) মিষ্টিআলু বেচার জন্য আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে নয়মাইল হাটে যাচ্ছিলেন।

ভোর পৌঁনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলাধীন মাঝিড়া দক্ষিণ পাড়া (বান্নিঘাটা) এলাকায় পৌছামাত্র দুই ছিনতাইকারী ধারালো ছোরা উঁচিয়ে অটোভ্যানের গতিরোধ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পকেটে থাকা ২৫০ টাকা ও অটোভ্যানে থাকা প্রায় ৮ হাজার টাকা মূল্যের ১০ মন মিষ্টিআলু নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।

কিন্তু বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শরিফুল ইসলাম বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।   শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে অটোভ্যান আটকিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার