Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে অবৈধ ইটভাটা ৩৫ টি, নিরব প্রশাসন

BN DESK
04 September 2026, 03:18 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ৩৫ টি ইট ভাটা চলছে। এসব ভাটা স্থাপন করা হয়েছে আবাসিক এলাকার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানের হাজার মিটারের মধ্যে, আবাদি জমিতে। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও কালো ছাইয়ের কারণে মারাত্বকভাবে পরিবেশ দুষণসহ, জমির ফসল পুড়ে যাওয়া, কৃষিজমির উর্বরতা নষ্ট, শ্বাসকষ্ট রোগসহ বিভিন্ন রোগব্যাধি বাড়ছে।

পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, শিবগঞ্জ উপজেলায় ৩৭ টি ইট ভাটা রয়েছে এর মধ্যে ২ টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র রয়েছে। পরিবেশ অধিদপ্তরে অবৈধ ভাটার তালিকা থাকার পরেও অদৃশ্য কারণে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আবাদি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ।

একই সঙ্গে ভাটায় ১২০ ফুট উঁচু পাকা চিমনি ব্যবহার বাধ্যতামূলক এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।পরিবেশ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ বলেন, যে সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই তাদেরকে ইটভাটা বন্ধ করতে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে অবৈধ ইটভাটা ৩৫ টি, নিরব প্রশাসন

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার