Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

BN DESK
04 September 2026, 01:56 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম তার নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চেয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) গণসংযোগ করেছেন। এ সময় তিনি উঠান বৈঠক ও ছোট ছোট পথসভায় বক্তব্য রাখেন। তিনি সকালে শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করেন। এরপর তিনি পিরব ও কিচক ইউনিয়নে গনসংযোগ করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এড. আব্দুল বাছেদ, এড. শফিকুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, অধ্যাপক নজরুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মিলন, আব্দুল গোফ্ফার, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল খালেক প্রমুখ।

সন্ধ্যার পর তিনি মহাস্থান বন্দরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। ইউনিয়ন বিএনপি নেতা তাহেরুল ইসলামের পরিচালনায় এ সময় মীর শাহে আলম ছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম বক্তব্য রাখেন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার