Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

BN DESK
04 September 2026, 03:43 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা কিচক ইউনিয়নের বেরপাতাইর, গড়িয়ারপাড়া, সোনারপাড়া এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন-শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান আফসার আলী প্রমুখ।

উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল রোববার রাতের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হলে অনেক বসতবাড়ির টিনের চাল উড়ে যায় এবং বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে ভার্মি কম্পোস্ট ও মাশরুম খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও দেয়াল ধসে কৃষকের গরুর মারা গেছে। এ দিকে এ ঝড়ে পৌর এলাকার হেলিপ্যাড এলাকায় একটি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে রায়নগর মসলা গবেষণা কেন্দ্রর সামনে গাছ পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক আহত হন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার