Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

BN DESK
09 May 2026, 02:46 AM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ডাকাতির সময় গণপিটুনিতে একাধিক চুরি ও দস্যুতা মামলার আসামি মো: সেলিম ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে প্রেরন করে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে গোপাল মজুমদারের ছেলে সুজন মজুমদারের বাড়িতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

জানা যায়, মুদি দোকানী সুজন মজুমদারের বাড়িতে সিঁদ কেটে একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে তার স্ত্রী সন্তানকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া করে ডাকাত সেলিমকে ধরে ফেলে। এরপর  এলাকাবাসি গণপিটুনি দিলে সেলিম ঘটনাস্থলে নিহত হয়।

তবে এসময় এই চক্রের আরো ২ সদস্য টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, নিহত সেলিমের বিরুদ্ধে বগুড়াসহ বিভিন্ন থানায় চুরি ও দস্যুতার ৯ টি মামলা চলমান রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার