Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে তিন পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

BN DESK
04 September 2026, 03:53 PM পড়তে ১ মিনিট

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে মামলার জের কেন্দ্র করে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগও করা হয়েছে। শিবগঞ্জ থানা ওসি শাহীনুরজামান শাহিন জানান বিষয়টি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ ও সরজমিনে জানা যায় উপজেলার দেউলী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মুকুলের সাথে সোবাহান পক্ষের জমাজমির সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন আছে। ওই মামলাকে কেন্দ্র করে সোবাহান যাতায়াতের রাস্তার উপর ঘর নির্মাণ কাজ শুরু করেন গত একমাস আগে।

রাস্তার উপর ঘর নির্মাণের ফলে মুকুলসহ তিন পরিবারের বাড়ি থেকে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা বর্তমানে বিকল্প রাস্তা দিয়ে কষ্ট করে যাতায়াত করছেন। বিষয়টি নিয়ে মুকুলের স্ত্রী পপি আক্তার থানায় অভিযোগ করেছেন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে তিন পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার