Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে বাড়ির জায়গার গাছ কাটা নিয়ে সংঘর্ষে ৪ নারীসহ আহত ১১

BN DESK
04 September 2026, 03:57 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের পল্লীতে ৩৮ শতক জায়গার সীমানার ২টি গাছ কাটা নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল ভাংচুর এবং উভয় পক্ষের সংঘর্ষে ৪ নারীসহ ১১ জন আহত হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চান্দার হিন্দুপাড়া গ্রামে ৩৮ শতক জায়গার উপর থাকা ২টি গাছ কাটাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বীরেন্দ্রনাথ সরকারের ছেলে অসীম কুমারের ২৬ শতক ও একই গ্রামের নিরঞ্জন হিরু ১২ শতক জায়গার সীমানায় ২টি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এসময় ৪ নারীসহ উভয়ের ১১ জন আহত হয়।

আহতরা হলেন নিরঞ্জন হিরু (৫২), ছকিনা বেগম (৪৫), রঞ্জিত সরকার (৪৮), অসীম কুমার (৩৮), পাপ্পু (২৮), আলো রানী (৫০), এলিনা (৪৫), বীরেন্দ্রনাথ সরকার (৬০), গোপাল চন্দ্র (৫০), রেখা সরকার (৩৫) ও সাধন সরকার (৩২)। এব্যাপারে অসীম কুমার বলেন, আমাদের দখলীয় ২৬ শতক জায়গার সীমানার দুটি গাছ কাটা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

অপর পক্ষ নিরঞ্জন হিরু বলেন, আমাদের দখলীয় ১২ শতক জায়গায় অবস্থিত সীমানার ২টি গাছ কর্তন করতে গেলে প্রতিপক্ষের ১০/১৫ জন একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালিয়ে আমাদের পরিবারের লোকজনদের মারপিট করে আহত করে।

আমরা তাদের উপর হামলা করিনি তারাই আমাদেরকে মেরে আহত করেছে। সংঘর্ষের আহতরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে বাড়ির জায়গার গাছ কাটা নিয়ে সংঘর্ষে ৪ নারীসহ আহত ১১

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার