Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে ঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

BN DESK
10 May 2026, 04:08 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩০ মিনিটের ঝড়ে বাড়িঘর, গাছপালা ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি ঘুটু বটতলা এলাকায় ফয়সাল হোসেনের গোডাউন ঘরের টিনের চালটি উড়ে গিয়ে আধা কিলোমিটার দূরে অবস্থিত বৈদ্যুতিক টাওয়ারের সঙ্গে ঝুলছে।

গোডাউনের মালিক ফয়সাল হোসেন জানান, টিনের চালটি উড়ে যাওয়ায় আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এলাকায় বেশ কয়েকজনের ঘরের টিনের চাল উড়ে যাওয়ায় ভেতরে রাখা খাদ্যশস্য ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

পৌর শহরের নয়াপাড়া এলাকায় একটি বড় আম গাছ বৈদ্যুতিক তারের উপরে পড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঝড়ের সময়ে বিদ্যুত চলে যায়। বৈদ্যুতিক লাইনের সংগে সংযুক্ত থাকায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রায় ৪ ঘণ্টা ধরে এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। উপজেলার পাশে প্রাণীসম্পদ অফিসে, মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকাতেও বেশ কিছু বড় আম গাছ উপরে পড়ে থাকতে দেখা গেছে।

এছাড়াও উপজেলার কুসুম্বি, মির্জাপুর, গাড়িদহ, ভবানীপুর ও বিশাপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঝড়ের বাতাসের কারণে মাটিতে হেলে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, অনেক নিচু জমিতে পানি জমে থাকায় ধান পড়ে পানির নীচে তলে যাওয়ায় ফলন কম হবে, এছাড়াও ধান কাটার খরচও বাড়বে। এখন সর্বত্রই শ্রমিক সংকট দেখা দিয়েছে, বিভিন্ন বিঘাপ্রতি ৫ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু জানিয়েছেন, আমরা ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য কাজ করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করা হবে। তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগ চালুর জন্য বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে ঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার