Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

BN DESK
07 September 2026, 09:56 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মতিয়ার রহমান (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে শেরপুর থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

থানায় মামলা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে নিহতের ভাতিজি মোমেনা খাতুনের কাছ থেকে প্রতিবেশী বেলি বেগম জমি দেওয়ার কথা বলে ৭৫ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও বেলি বেগম জমি বা টাকা কোনোটিই ফেরত না দিলে তিনি টাকার জন্য চাপ দেন। এ নিয়ে গত ২১ মার্চ উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে।

এরই সূত্র ধরে গত ২২ মার্চ বেলা ১১টার দিকে শরিফ সুঘাট এলাকায় মতিয়ার রহমানকে একা পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মতিয়ার রহমানকে বেধরক মারপিট করলে বৃদ্ধের ডান পা ভেঙে যায়। হামলায় বৃদ্ধের সামনের তিনটি দাঁত ভেঙে গিয়ে গুরুতর আহত হন।

আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নেওয়া হলে গত ২৮ মার্চ আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার