Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে বিএনপি ও জামায়াতের নির্বাচনি শোডাউন ও মিছিল

BN DESK
09 February 2026, 10:18 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তাদের নেতাকর্মীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনি মাঠ। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরে নির্বাচনি শোডাউন ও মিছিল করেছে বিএনপি, জামায়াত। অপরদিকে ইসলামী আন্দোলনও মোটরসাইকেল শোভাযাত্রা করে।

বিকেল ৪টায় ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বিএনপির একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ জানে আলম খোকা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।

এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেল সাড়ে পাঁচটায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ দবিবুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, মাওলানা কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে বিএনপি ও জামায়াতের নির্বাচনি শোডাউন ও মিছিল

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার