Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে মাছ চাষে দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

BN DESK
05 May 2026, 04:54 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ মে) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ব্র্যাক হ্যাচারী একাডেমিক ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৫০ জন মৎস্য চাষী ও খামারি অংশগ্রহণ করেন। মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রিজিওনাল ম্যানেজার (সেলস) মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন হ্যাচারী ম্যানেজার মো: ছাদেকুল ইসলাম। উপস্থিত ছিলেন হিসাব কর্মকর্তা মোঃ রনি আহমেদ।

দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন অফিসার (প্রোডাকশন) কৃষিবিদ আতিক আশহার, কৃষিবিদ মো. রেজাউল ইসলাম, অফিসার (সেলস) মো. রাশেদুল ইসলাম।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে মাছ চাষে দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার