Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে সামিট স্কুল এন্ড কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

BN DESK
05 September 2026, 04:35 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে সোনালী ব্যাংকের সাথে সামিট স্কুল এন্ড কলেজের চুক্তি সই হয়েছে। এই চুক্তি সইয়ের ফলে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ বিভিন্ন চার্জ আদায় করতে পারবে এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠান।

আজ সোমবার (৯ মার্চ) সকাল ১১ টায় সামিট স্কুল এন্ড কলেজের হলরুমে অধ্যক্ষ আশেফ ইকবাল শাহীনের সভাপতিত্বে সোনালী ব্যাংক পিএলসি বগুড়া সাউথ শাখার এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আলেয়া ফেরদৌসের সঞ্চালনায় চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া সাউথ ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী, শেরপুর শাখা প্রধান মাহবুবুল আলম, সামিট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম লিপু, পরিচালক আব্দুল ওয়াহেদ শাহ, উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার ক্যাশ জয়নুল আবেদীন, সিনিয়র অফিসার শরিফ আহমেদ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে সামিট স্কুল এন্ড কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার