Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

BN DESK
04 September 2026, 03:13 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১জনকে ওয়ারেন্টমূলে, ১ জনকে নিয়মিত মামলায় ও ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত মাদকসেবি ১ জন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগতরাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দড়িবাংড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল হাইকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে মনির হোসেন (৪০) ও খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত মহরম শাহর ছেলে শহিদুল ইসলাম (৪০)।

এ ব্যপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার