Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারে আন্তঃনগর ট্রেন থেকে গাঁজাসহ চার নারী গ্রেফতার

BN DESK
09 March 2026, 04:52 AM পড়তে ১ মিনিট

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে আন্তঃনগর কুড়িগ্রাম ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ চার নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। আজ রোববার (৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলো-রাজশাহী মহানগরের রাজপাড়া উপজেলার সিপাইপাড়া গ্রামের ডলার হোসেনের মেয়ে রুবি বেগম (৪৫), একই গ্রামের সুমন রহমানের স্ত্রী আয়েশা আক্তার (২১), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া বানু (২১) ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড় গ্রামের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, এদিন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলনওই চার নারী মাদককারবারি। গোপন সংবাদেরভিত্তিতে বিকেল ৩টা ৪০ মিনিটে সান্তাহার জংশন স্টেশনে ৩নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়।

অভিযান কালে ‘ঘ’ বগির (৫০, ৫১, ৫২ ও ৫৩) নং সিটে বসা যাত্রীবেসে বসে থাকা চারনারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ল্যাগেজের ভিতর কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় দুই প্যাকেট গাঁজা, প্রতিটি প্যাকেট পাঁচ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকেলে বগুড়া আদালতে প্রেরণ করা হয়।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহারে আন্তঃনগর ট্রেন থেকে গাঁজাসহ চার নারী গ্রেফতার

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার