Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহার প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

BN DESK
04 September 2026, 05:37 PM পড়তে ১ মিনিট

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলগেট চত্বরে নেসকো কতৃক প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সান্তাহার রেলগেট চত্বরে সান্তাহার পৌরসভা ও সান্তাহার ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ ও শাহজাহান আলম স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নেসকো কর্তৃক কৌশলে ডিজিটাল প্রি-পেইড মিটার লাগনো হচ্ছে। জনগণের মতামত উপেক্ষা করে কোনোভাবেই এ ধরণের কার্যক্রম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তারা সান্তাহার এলাকায় প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্যোগ বন্ধের দাবি জানান। মানববন্ধন এলাকার দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহার প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার