Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকারের সরঞ্জামাদি আটক

BN DESK
04 September 2026, 02:26 PM পড়তে ১ মিনিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দির যমুনা নদী থেকে অবৈধভাবে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকারের বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম শাকিল আহম্মেদ। উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই উপজেলার যমুনা নদীতে বিদ্যুৎ শক দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হতো।

এ পদ্ধতিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারির সাহায্যে পানিতে বিদ্যুৎ শক দেয়া হয়। এতে পানিতে থাকা মাছ এবং অন্যান্য জলজ প্রাণি তড়িতাহত হয়ে পানির উপরে ভেসে উঠে। পরে সেগুলো হাতজাল দিয়ে সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এভাবে মাছ শিকারের বিরুদ্ধে, যমুনা নদীর হাটশেরপুর ইউনিয়নের শালিকার চর এবং কাজলা ইউনিয়নের টেংরাকুড়া চরে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর।

অভিযানে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকারের ২টি ইনভার্টার, ৪টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, বেশকিছু বৈদ্যুতিক তার এবং শক দিয়ে শিকার করা ৭ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।

অভিযানের উপস্থিতি বুঝতে পেরে অসাধু মাছ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম শাকিল আহম্মেদ বলেন, ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে শক দিয়ে নদী থেকে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পদ্ধতিতে মাছ শিকার করায় মাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। অসাধু মাছ শিকারি চক্র ব্যাটারির সাহায্যে ইনভার্টার দিয়ে বিদ্যুৎ তৈরি করে পানিতে ফেললেই সহজে মাছ মরে যায়। এতে ছোট-বড় মাছের সাথে মরে যাচ্ছে নদীর সকল জলজ প্রাণিও। যারা এ ধরনের প্রযুক্তির অপব্যবহার করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকারের সরঞ্জামাদি আটক

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার