Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় দেড় কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

BN DESK
04 September 2026, 02:29 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় গাছে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। এতে করে সংশ্লিষ্ট উপজেলায় আগাম আমের উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই উপজেলায় প্রায় ৩৮ হাজার আমগাছ রয়েছে। ইতিমধ্যেই ৭০ ভাগ আমগাছে ফুল এসেছে। এবারের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র (হালকা শীত থাকাই) আগে ভাগেই এসেছে গাছে গাছে আমের মুকুল।

প্রতিবছর ওই উপজেলার ২ লাখ কৃষক প্রায় দেড় কোটি টাকার আম বিক্রি করে থাকেন। এ বিষয়ে চারালকান্দি গ্রামের তোজাম্মেল হোসেন বলেন, গতবছর তার ৯ বিঘা জমির আমবাগান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার আম বিক্রি করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, আমাদের উপজেলায় প্রায় ১৩ হাজার ৩৪০ হেক্টর আবাদি জমি রয়েছে। ওই পরিমাণ জমিতে প্রায় ৩৮ হাজার আমগাছ রয়েছে। প্রতিবছর উন্নত জাতের আম বিক্রি করে কৃষক দেড় থেকে দুই কোটি টাকা আয় করেন।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় দেড় কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার