সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়ার সোনাতলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, জোড়গাছা ইউনিয়নের বেড়েরঘাট গ্রামে। ওই গ্রামের জোনাব আলী প্রামাণিকের ছেলে লুৎফর রহমান লুতু (৫২) রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এ সময় তিনি রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।