Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় ৫ শিক্ষককে অব্যাহতি এসএসসি পরীক্ষার গণিতে অনুপস্থিত ২৪০৩ জন : বহিষ্কার ২

BN DESK
05 September 2026, 06:58 AM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আজ রোববার (৩ মে) এসএসসি পরীক্ষার ৬ষ্ঠ দিনে গণিত পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ২৪০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে ২ জন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে বগুড়ার সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫ জন শিক্ষককে দায়িত্ব অবহেলার কারনে অব্যাহতি দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলার ২৭৪ কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৬২ হাজার ৭৯২ জন।

সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র সূত্রে জানা গেছে, গতকাল গণিত পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৬২ হাজার ৭৯২ জন। অনুপস্থিত ছিল ২৪০৩ জন। বহিষ্কার হয়েছে মাত্র ২ জন।

রাজশাহী জেলার ৫৫ কেন্দ্রে ২৬ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ২৬ হাজার ৭৮ জন। ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪০৯ জন। চাঁপাইনবাবগঞ্জের ১৪ কেন্দ্রে ১২ হাজার ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ১১ হাজার ৮৮৫ জন। ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২০২ জন। নাটোরের ২৭ কেন্দ্রে ১৪ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ১৪ হাজার ৫২৮ জন। ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৬২ জন।

বহিষ্কার ১ জন। নওগাঁয় ৩৯ কেন্দ্রে ১৯ হাজার ৭৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ১৯ হাজার ৪১৭ জন। ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩১ জন। পাবনায় ৩১ কেন্দ্রে ২৪ হাজার ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ২৪ হাজার ৩০৮ জন। ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৭১ জন, সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ২৮ হাজার ৬৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ২৮ হাজার ২২৩ জন।

ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৭ জন। বহিষ্কার ১ জন। বগুড়ার ৪৫ কেন্দ্রে ৩০ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ৩০ হাজার ২২২ জন। ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১০ জন, জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৮ হাজার ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ৮ হাজার ১৩১ জন। ওই জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯২ জন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তি সুষ্ঠু পরিবেশে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে নাটোর ও সিরাজগঞ্জে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অপরদিকে বগুড়ার সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫ পরীক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় ৫ শিক্ষককে অব্যাহতি এসএসসি পরীক্ষার গণিতে অনুপস্থিত ২৪০৩ জন : বহিষ্কার ২

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার