Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার  ধুনটে বিদেশে যাওয়া হলো না রাসেলের, সড়কেই স্বপ্ন শেষ

BN DESK
04 September 2026, 09:58 AM পড়তে ১ মিনিট
বগুড়ার  ধুনটে বিদেশে যাওয়া হলো না রাসেলের, সড়কেই স্বপ্ন শেষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে অটোরিকশার ধাক্কায় রাসেল মাহমুদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মাহমুদ উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের নয়ন মিয়ার ছেলে। আজ শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, বিদেশে পাড়ি দিতে চেয়েছিলেন রাসেল। আর কয়েক দিন পরেই স্বপ্নের দেশে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্ত রাসেলেই সেই স্বপ্নের মৃত্যু হয়েছে।

রাসেল শুক্রবার বাড়ি থেকে জোড়শিমুল বাজারে যাওয়ার উদ্যেশ্যে বের হয়। রাত সাড়ে ৮টায় জোড়শিমুল বাজারের অদুরে রাস্তায় পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি অটোরিকশা রাসেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে জোড়শিমুল বাজারের একটি ক্লিনিকে নেয়।

পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৫ জুলাই) ভোরে রাসেলের মৃত্যু হয়।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার  ধুনটে বিদেশে যাওয়া হলো না রাসেলের, সড়কেই স্বপ্ন শেষ

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার