Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ১৭ দিন পর উদ্ধার

BN DESK
07 September 2026, 04:37 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ১৭ দিন পর উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির এসএসসি পরীক্ষা দেওয়া এক স্কুলছাত্রী (১৭) অপহরণের ১৭ পর উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম কাল্লাগাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হলেও অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় লক্ষীকোলা গ্রামের ভিকটিমের বাবা একই গ্রামের দুই সন্তানের জনক মিজানুর রহমান ওরফে মিঠুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীকোলা গ্রামের ওই ছাত্রী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের যাতায়াতের পথে আসামি দুই সন্তানের জনক মিঠু তাকে উত্যক্ত ও বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো।

ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দেয়। গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টার সময় তার বাড়ি লক্ষীকোলা গ্রাম থেকে ছাতিয়ানগ্রাম বাজারে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় পৌঁছামাত্র তার সহযোগীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আজ বুধবার (৯ জুলাই) সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আসামি গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ১৭ দিন পর উদ্ধার

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার