Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ঋণের ভারে অটোভ্যান চালকের আত্মহত্যা

BN DESK
04 September 2026, 11:26 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে ঋণের ভারে অটোভ্যান চালকের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিভিন্ন বেসরকারি সংস্থার ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নীলরতন (৪৫) নামের এক অটো ভ্যান চালক বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯ টায় আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামে এই ঘটনা ঘটে। নীলরতন আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার সুরেশ মালির ছেলে।

জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের দরিদ্র নীলরতন অটো ভ্যান চালিয়ে সংসার চালাতেন। সংসারের সচ্ছলতা ফেরাতে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে অনেক টাকা ঋণ নেন। সেই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় বাড়িতেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১২টায় তিনি মারা যান। চাঁপাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন ইটলু বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ঋণের ভারে অটোভ্যান চালকের আত্মহত্যা

B
BN DESK | 22 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার