Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে একই দিনে নারীসহ দুই জনের আত্মহত্যা

BN DESK
04 September 2026, 09:04 AM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে একই দিনে নারীসহ দুই জনের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে একই দিনে লিপি আক্তার শাহিনা (৩০) নামে এক গৃহবধূ বিষপানে ও মুন্না হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে লিপি আক্তার ও রাতে মুন্না হোসেন আদমদীঘি সদরে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

গৃহবধূ লিপি আক্তার আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের ফিরোজ সরদারের স্ত্রী ও মুন্না হোসেন আমইল গ্রামের পিন্টু মন্ডলের ছেলে। পুলিশ লিপি আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন ও মুন্না হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জানা যায়, আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের লিপি আক্তার শাহিনা পারিবারিক কারনে স্বামীর সাথে অভিমান করে গতকাল মঙ্গলবার দুপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে তাকে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

অপরদিকে একই দিন রাতে উপজেলার আমইল গ্রামের মুন্না হোসেন আদমদীঘি সদরে তালাক দেয়া স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষোভে ও অভিমানে ভাড়া বাসার সিঁড়ি ঘরের ছাদের রডের সাথে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বাদি না থাকায় পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এসব ঘটনায় থানায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যু দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে একই দিনে নারীসহ দুই জনের আত্মহত্যা

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার