Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেফতার

BN DESK
07 September 2026, 09:42 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চাষ করা অবস্থায় একটি তাজা গাঁজার গাছসহ অজিত ঋষি (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর পুর্বপাড়ার মৃত করুণা ঋষির ছেলে। তিনি বর্তমানে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর হিন্দুপাড়ায় বসবাস করছিল। গতকাল রোববার রাতে কামারপুকুর থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, অজিত ঋষি নামের ওই ব্যক্তি কামারপুকুর বাড়ির উঠানে গোপনে গাঁজার গাছ লাগিয়ে ছিল। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কামারপুকুর হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো ৭ ইঞ্চি লম্বা ডালপালাসহ প্রায় এক কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করে পরদিন সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেফতার

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার