Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

BN DESK
09 October 2025, 03:26 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত গভীররাতে উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রাম থেকে তাদের গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি উপজেলার বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) ও একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনাকালে আদমদীঘির বিনাহালি গ্রামে চোরাই গরু বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে বিনাহালি গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত হারুনুর রশিদ হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেন।

এরপর গ্রেফতারকৃতদের দেয়া তথ্যানুসারে পলাতক আসামি ইছাহাক আলী ওরফে ইচনের বাড়ির গোয়াল ঘর থেকে আরো দুটি চোরাই গরুসহ মোট চারটি গরু উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন. এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। চোরাই গরুর মালিক এখনও সনাক্ত হয়নি।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার