Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

BN DESK
09 May 2026, 07:39 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর-অটোচার্জার এবং মোটরসাইকেলের ত্রিমুকী সংঘর্ষে মনোয়ার হোসেন (৬২) নামের অটোচার্জার চলক নিহত এবং যাত্রীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। নিহত মনোয়ার হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সান্তাহার-রানীনগর সড়কের আদমদীঘি উপজেলা ডাঙ্গাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও আহত যাত্রীরা জানান, গত শুক্রবার সকালে তারা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মনোয়ার হোসেনের ব্যাটারিচালিত অটোচার্জারযোগে (টমটম) একই এলাকার রাফিয়া খাতুন, রাজিয়া সুলতানাসহ ৫ যাত্রী চিকিৎসার উদ্দেশ্যে নাটোরের নলডাঙ্গা যান। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় আদমদীঘির ডাঙ্গাপাড়া মোড় এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ও মোটরসাইকেলের সাথে অটোচার্জারের ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোচার্জারের চালক মনোয়ার হেসেন নিহত হন এবং অটোচার্জার ও মোটরসাইকেলের সাতজন গুরুতর আহত হন।

 আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (জিডি) করা হয়েছে।

 

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার