Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে পাচারকালে এক হাজার ৭০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

BN DESK
02 September 2026, 08:08 AM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে পাচারকালে এক হাজার ৭০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে নিয়মবহির্ভুতভাবে গুদামে ইউরিয়া সার মজুত ও পাচারকালে এক হাজার ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ ও ২৪৫ বস্তা পটাশ সার নিলামে বিক্রি এবং খুচরা সার ডিলার আশরাফের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৬টায় আদমদীঘির মুরইল বাজারের রাফি ট্রেডার্স নামে খুচরা সার বিক্রেতার গুদামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামের এক খুচরা সার বিক্রেতা ডিলারের গুদামে সরকারি নিয়মবহিভুত ভাবে অতিরিক্ত সার মজুত ও সেখান থেকে রাসায়নিক সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টিম ওই গুদামে অভিযান চালান।

অভিযানে পাচারের উদ্যেশে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ সার জব্দ করা হয়। এছাড়া গুদামে নিয়মবহির্ভুত রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা ইউরিয়া ও পটাশ সার মজুত রাখা ধরা পড়ে। এমসয় ভ্রাম্যমাণ ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা ও খুচরা সার ডিলার রাফি ট্রেডার্স-এর মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে ট্রাক বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়। অবশিষ্ট ৮২৫ বস্তা রাসায়নিক সার নিলামে বিক্রি করা হবে বলে উপজেলা কৃষি অফিসার জানান।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে পাচারকালে এক হাজার ৭০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার