Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু

BN DESK
04 September 2026, 04:04 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মাছচাষ পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র প্রামানিক ((৬৫) এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সকাল ৮টায় আদমদীঘির পাশ্ববর্তি কদমগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেলে নিরেন চন্দ্র প্রামানিক নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে। 

আদমদীঘি হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রানীনগর উপজেলার আদমদীঘির পার্শ্ববর্তি কদমগাড়ী গ্রামের জনৈক তোতা মিয়ার মাছচাষ পুকুরে জেলে নিরেন চন্দ্রসহ বেশ কয়েকজন মাছ ধরতে আসেন। ওই পুকুরে আগে থেকেই পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ও সংযোগ ছিল। কয়েকজন জেলে পুকুরে মাছ ধরতে পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্রসহ তিন জেলে আহত হন। তাদের আদমদীঘি হাসপাতালে নেয়া হয়ে সকাল সোয়া ৯টায় জেলে বিরেন চন্দ্র প্রামানিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুইজন সুস্থ রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

এ ব্যাপারে ঘটনা তদন্তকারী আদমদীঘি থানার উপপরিদর্শক আব্দুর রহমান জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

 

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার