Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে পেঁয়াজ-রসুন আলুর দাম আকাশচুম্বী

BN DESK
04 September 2026, 11:11 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে পেঁয়াজ-রসুন আলুর দাম আকাশচুম্বী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির হাট-বাজারে পেঁয়াজ, রসুন, আলু ও আদার দাম আকাশচুম্বী। আলু ৮০ টাকা, রসুন ২৮০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। এসব জিনিসের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তারা হতাশ হয়ে কেজির পরিবর্তে এখন ২৫০ গ্রাম ও ৫শ’ গ্রাম করে কিনে বাড়ি ফিরছেন।

হাট-বাজার মনিটরিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করার আহবান জানান ভোক্তা বা ক্রেতা সাধারণ। গতকাল শনিবার উপজেলা সদর ও সান্তাহারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, মাত্র এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা কেজি, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি।

ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজির স্থলে বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। আলু প্রকারভেদে ৬৫ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেমনি ২১০ টাকা কেজির আদা ২৮০ টাকা কেজি, ২২০ টাকা কেজির রসুন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। এছাড়া সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমান পটল ৬০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা, মূলা ৪০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আদমদীঘি সদর হাটে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আবেদ আলী জানান, গত মঙ্গলবার হাটে ভারতীয় পেঁয়াজ কিনেছি ৮০ টাকা কেজি। সেই পেঁয়াজ গতকাল শনিবার হাটে কিনতে হচ্ছে ১১০ টাকা কেজি। ফলে দাম বেশি হওয়ার কারণে এক কেজি পেঁয়াজের স্থলে আধাকেজি পেঁয়াজ কিনেছি। পেঁয়াজ, আদা ও রসুন বিক্রেতা মনসুর আলী জানান, মোকামে বেশি দাম হওয়ার কারণে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে পেঁয়াজ-রসুন আলুর দাম আকাশচুম্বী

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার