Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

BN DESK
16 May 2026, 02:03 AM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় ফিরোজ হোসেন (১৩) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় নিহান হোসেন (১৩) নামে আরও এক কিশোর। গতকাল বৃহস্পতিবার রাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাসট্যান্ডের পশ্চিমে বর্ষা ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন আদমদীঘি উপজেলার ডুমুরী গ্রামের জাহেরুল ইসলামের ছেলে ও আহত নিহান একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। ফিরোজ হোসেন মোটরসাইকেল মেকানিকের কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘির মুরইল বাজারে সিনহা অটোজ নামক দোকানে মোটরসাইকেল মেকানিকের কাজ শেষে  কিশোর ফিরোজ হোসেন ও নিহান হোসেন একটি মোটরসাইকেল যোগে আদমদীঘি উপজেলার ডুমুরিগ্রাম তাদের নিজ বাড়িতে ফিরছিল। তারা নওগাঁ-বগুড়া মহাসড়কের ওই এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী ওই দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেনকে মৃত ঘোষনা করেন। সেইসাথে গুরুতর আহত নিহানকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ফিরোজ হোসেনের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার