Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

BN DESK
05 May 2026, 04:20 AM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তিনজন মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গতকাল রোববার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার এই তিনজনকে আদমদীঘির উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলো, আক্কেলপুর উপজেলার কোলামনিপুর গ্রামের হামিদ মন্ডলের ছেলে বুলবুল হোসেন (২৮), আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২৪) ও নিমাইদীঘি গ্রামের হাবিল উদ্দিনের ছেলে আব্দুল আলিম (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ২পিস ট্যাবেন্টাডল ও ২শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম রাকিবুল ইসলাম ও আব্দুল আলিমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও বুলবুল হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১শ টাকা করে জরিমানার আদেশ দেন এবং জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার