Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা

BN DESK
04 September 2026, 09:17 AM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেফতারকৃত দুই মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। আজ সোমবার (২১ জুলাই) বিকেলে তাদের জেল ও জরিমানার আদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো-নওগাঁ সদরের চকনদীকুল মধ্যপাড়ার দুলু হোসেনের ছেলে মেহেদী হাসান (২৭) ও উপজেলার উপরপোওতা গ্রামের আফজাল হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী জানান, গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার ইশবপুর এলাকায় দুই লিটার চোলাই মদ ও ২শ’ গ্রাম গাঁজাসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা মেহেদী হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা ও সাজেদুল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার