Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

BN DESK
02 September 2026, 12:27 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহাদুজ্জামান রাহী (১৭) নামে এক কলেজছাত্র নিহত ও অপর দুই সহযোগী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আদমদীঘি-আবাদপুকুর সড়কের পারইল লস্কর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহী উপজেলা সদরের ডালম্বা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সান্তাহার সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে কলেজছাত্র রাহীসহ তার তিন বন্ধু মিলে মোটারসাইকেলযোগে বেড়ানোর জন্য বের হন। তারা আদমদীঘি-আবাদপুকুর সড়কের পারইল লস্কর নামক স্থাে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে গুরুতর আহত কলেজ ছাত্র আহাদুজ্জান রাহীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাপাতালে নেয়ার পথে মারা যান।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার