Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

BN DESK
10 October 2025, 01:06 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ব্যাংক চেক প্রত্যাখান মামলায় সাজাপ্রাপ্ত আসামি উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান প্রামানিক আদমদীঘি উপজেলা সদর ইউপির কুসুম্বী গ্রামের রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে। সে আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি বলে জানা গেছে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি বগুড়া জেলা জজ আদালত কর্তৃক ১৯৭৭/২৪ সালে ব্য্যাংক চেক প্রত্যাখান মামলায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ব্যাংক চেক সমপরিমাণ অর্থ ৫২ হাজার ২৫৪ টাকা জরিমানার আদেশ প্রদানসহ তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।এরপর তিনি গা ঢাকা দিয়েছিলেন।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওই দিন বিকেলে গ্রেফতার মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার