Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

BN DESK
03 September 2026, 06:03 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ইয়াবাসহ রাব্বি হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার সান্তাহার হাটখোলা এলাকার একরাম হোসেনের ছেলে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে সান্তাহার শিশির আবাসিক হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সান্তাহার ফাঁড়ির পুলিশ জানায়, আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে সান্তাহার শিশির আবাসিক হোটেলের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাব্বি হোসেন নামের ওই মাদক কারবারিকে আটক করার পর তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দার লুকানো ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে।

সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার