Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

BN DESK
04 September 2026, 08:32 AM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশের ক্যানেল বন্ধ থাকায় আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়াপড়া, বড় আখিড়া, ছোট আখিড়াসহ আশ পাশের মাঠে ধানি জমিতে বৃষ্টি পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় প্রায় ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা রয়েছে। এছাড়া আগাম রোপণ করা রোপা আমন ধান ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। অল্পসময়ে পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা না হলে পুরো মাঠ অনাবাদি থাকবে বলে ভুলভোগী কৃষকরা জানান।

জানা যায়, আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়াপাড়া, বড় আখিড়া, ছোট আখিড়া, কালাইকুড়ি, ইন্দইল গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের জমিতে জমে থাকা অতিরিক্ত পানি বগুড়া-নওগাঁ মহা সড়কের পাশের ক্যানেল দিয়ে নিস্কাশন হতো।

এতে ওই গ্রামের মাঠের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় কৃষকরা নির্বিঘ্নে ধান চাষ করে আসছিলেন। গত কয়েক বছর পুর্বে থেকে উল্লেখিত পানি নিস্কাশনের ক্যানেলে কতিপয় ব্যক্তি মাটি ভরাট করে বিভিন্ন প্রকার দোকানপাট বসিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে রাখেন।

ফলে চলতি বর্ষা মৌসুমে ওইসব গ্রামের ৫ শতাধিকের অধিক বিঘা জমিতে পানি জমে জলাবদ্ধতার কারণে কৃষকরা হালচাষ ও জমির পরিচর্যা করতে পারছেন না। যেসব জমিতে আগাম ধান রোপণ করা হয়েছে সেগুলোও পানির নিচে ডুবে জমিতে আগাছা ও ঘাস জমে একাকার হয়ে রয়েছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলীমর্তুজা কিনা জানান, কৃষকদের দু:খ দু:দশা দেখে ভরাট ক্যানেল পরিস্কারের জন্য গতকাল রোববার থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি অপসারণ শুরু করা হয়েছে। অল্পসময়ে জলাবদ্ধতা দূর হবে বলে আশা করা যাচ্ছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার