আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে ৬৫ এ্যাম্পল নেশার ইনজেকশনসহ রেনু আক্তার ওরফে রেনুকা (৩৮) ও মানিক হোসেন (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গতকাল রোববার রাতে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা জনৈক সৌদি প্রবাসী ইমরানের বাড়ির ভিতর থেকে তাদের গ্রেফতার ও এ্যাম্পল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রেনু আক্তার ওরফে রেনুকা সান্তাহার ইয়ার্ড কলোনীর ইমরানের স্ত্রী ও মানিক হোসেন নওগাঁ জেলা সদরের কৃত্তিপুর হরিরামপুর পশ্চিমপাড়ার হামিদুর রহমান খোকার ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, সান্তাহার ইয়ার্ড কলোনীর সৌদি প্রবাসির বাড়িতে মাদক বেচাকেনা চলছে, এমন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত নারী ও পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের হেফাজতে থাকা নেশার ৬৫ এ্যম্পুল নেশার ইনজেকশন জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ সোমবার (৩০ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।