Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ

BN DESK
10 October 2025, 05:23 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনে ড্রেনের ব্যবস্থা না থাকা ও রাস্তার উত্তর পাশে মাটি ভরাট করে রাখায় এই জলাবদ্ধতা আরো প্রকট হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা য়ায়, উপজেলার মুরইল বাসস্ট্যান্ড-নসরতপুর ইউনিয়ন অভিমুখী সড়ক থেকে মুরইল তালুকদারপাড়া যাওয়ার ইট বিছানো রাস্তা রয়েছে। এই রাস্তার দুই ধারে অনেকেই বসবাস করেন। ওই পাড়ায় বসবাসকারীদের বাসাবাড়ির পানি নিস্কাশনের তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের।

সম্প্রতি মুরইল তালুকদারপাড়া রাস্তায় প্রবেশের মুখে আব্দুর রহিম এবং রাজনের বাড়ির উত্তরে জনৈক এক ব্যক্তি মাটি কেটে ভরাট করে স্তুপ করে রাখেন। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতে এবং পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তালুকদারপাড়া যাতায়াতের রাস্তাসহ আশপাশে বাসা বাড়ির আঙ্গিনা ও উঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পানি নিস্কাশন না হওয়ায় উল্লেখিত পাড়ায় বসবাসকারীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোাহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসন করা না হলে অনেকের বাড়ি ঘরের ক্ষতিসাধন হবে বলে ভুক্তিভোগীরা জানিয়েছেন।   জলাবদ্ধতা নিরসনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

উপজেলা নির্বাহী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার